এডিশনাল আইজিপি হলেন হাবিবুর রহমান

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০২:১৯ পিএম

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) পদে চলতি দায়িত্বে পদোন্নতি দিয়ে ঢাকা টুরিস্ট পুলিশ ইউনিটে বদলি করা হয়েছে।

আজ সোমবার (১০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

হাবিবুর রহমান ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৭তম বিসিএসে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার জন্য তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুইবার রাষ্ট্রপতি পুলিশ পক (পিপিএম) পেয়েছেন। পেশাগত কাজের বাইরে তিনি একজন ক্রীড়া সংগঠক। বাংলাদেশ কাবাডি ফেডারেশন সেক্রেটারি এবং এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত