পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। গতকাল সোমবার ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৬ পয়সা। লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ নভেম্বর।
×
