সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী-চুয়াডাঙ্গা-ভোলায়, বৃষ্টি সিলেটে

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১২:৪৮ পিএম

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা ও ভোলায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১০৯ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর বলছে, একই সময়ে তাড়াশে ৩৪.৭, চাঁদপুর ও সৈয়দপুরে ৩৪.৫, বগুড়ায় ৩৪.২, ঢাকায় ৩৪.১, যশোর, ফেনী, কুমারখালীতে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর শ্রীমঙ্গলে ৬৬, ঈশ্বরদীতে ৫১, রাজশাহীতে ৪৪, বগুড়ায় ৩৩, তেঁতুলিয়ায় ৩১, রাঙ্গামাটিতে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আজ বুধবার (১২ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হৰয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত