সুইজারল্যান্ড থেকে ফিরলেন সেনাপ্রধান

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০২:০৩ এএম

সুইজারল্যান্ড সফর শেষে গত মঙ্গলবার দেশে ফিরেছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি গত ৫ অক্টোবর সুইজারল্যান্ডের বিমানবিধ্বংসী অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান “Rheinmetall Air Defence Company AG’’-এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং কোম্পানি পরিদর্শন করেন। এরপর তিনি ওই কোম্পানির উৎপাদন প্ল্যান্টে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রস্তুতকৃত  Oerlikon Twin Gun GDF-009 গান পরিদর্শন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরআইএসপিআর এ তথ্য জানিয়েছে।

গত ৬ অক্টোবর “Rheinmetall Air Defence Company AG”  লাইভ ফায়ারিংয়ের আয়োজন করে, সেনাবাহিনীপ্রধান এসময় Oerlikon Twin Gun GDF-009 গান ফায়ারিং এবং গোলাবারুদের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। এ ছাড়াও তিনি সুইজারল্যান্ড আর্মড ফোর্সেসের আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পর্ক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল M. Mäder-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত