বর্তমান সরকারের ১৩ বছরের সফলতা ও বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে গতকাল বুধবার সমাবেশ আয়োজন করেছিল টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগ। তবে উপজেলা শহরের মোখতার ফোয়ারা চত্বরে আয়োজিত সমাবেশটি শেষ হয়েছে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের বিরুদ্ধে বিষোদগারের মধ্য দিয়ে। স্থানীয় আওয়ামী লীগ সূত্র বলছে, জোয়াহেরুল ইসলাম তার পছন্দের লোকজনদের নিয়ে উপজেলা, শহর ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে এ বিরোধ দেখা দিয়েছে।
সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ১০ হাজার নেতাকর্মীর সমাগম হলেও স্থানীয় সংসদ সদস্যের অনুসারীদের কাউকে দেখা যায়নি।
