জাতীয় জাদুঘরে হচ্ছে না সুমনের গানের অনুষ্ঠান

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০২:০২ এএম

শাহবাগে জাতীয় জাদুঘরে কবীর সুমনের গানের অনুষ্ঠান হচ্ছে না। অতিগুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় জাদুঘরে এ অনুষ্ঠানের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন, জাদুঘরের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দিতে পারি না। অন্য কোথাও অনুষ্ঠানটি হচ্ছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা বলতে পারছি না। আমাদের কাছে এখনো কোনো অনুমতি চাওয়া হয়নি।

জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামী ১৫-১৮ অক্টোবর গান পরিবেশন করার কথা ছিল ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত