রাজধানীর ডেমরা থেকে গত বৃহস্পতিবার রাতে মো. নুর আলম (৪২) নামে অবৈধ অস্ত্রের এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন এবং ২৬ হাজার টাকা।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, নুর আলম একজন সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
