প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেইসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাদের ফেইসবুক পোস্টে এ কথা জানা যায়।
প্রেস উইংয়ের কর্মকর্তাদের ফেইসবুক পোস্টে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেইসবুক আইডির পোস্ট বা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং দেখে কারও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’ খবর বাসস।
