একটু পরেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের দামামা। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের গিলোংয়ে শ্রীলংকা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচের টসভাগ্যে জয়ী হয়েছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাাকা।
টস জিতে তিনি নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটিতে ব্যাট করতে নামবে নামিবিয়া।
লংকান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে আমরা আগে উইকেটের আচরণ বুঝতে চাই। আমাদের দলের ছেলেরা খুব আত্মবিশ্বাসী। এশিয়া কাপের মতোই আমাদের দলের সমন্বয় রয়েছে। তবে দুর্ভাগ্যবশত দিলশাঙ্কা অনুশীলনে চোট পেয়েছিলেন।’
টস জিতলে নামিবিয়া অধিনায়ক জিরার্ড ইরাসমাসও বোলিং নিতেন, ‘টস জিতলে আমিও ফিল্ডিংয়েই নামতাম। আমরা ভালো করার জন্যই এখানে খেলতে এসেছি। আমরা তিনটি ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে সুপার ১২ খেলার যোগ্যতা অর্জন করতে চাই। কারণ কন্ডিশন আমাদের সঙ্গে মানানসই।’
