সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৩৩ পিএম

প্রথম অধ্যায় : প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

১০. অফিসে ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে বড় বড় ফাইল কীসে পরিণত হয়েছে?

ক. ইলেকট্রনিক সার্কিট                   খ. ইলেকট্রনিক ফাইল

গ. ইলেকট্রনিক ডিভাইস                 ঘ. ইলেকট্রনিক লেজার খাতা

১১. একজন শিক্ষক ক্লাসরুমে পড়াবেন, সারা দেশের অসংখ্য মানুষ তার কাছে পড়বেÑ এ ব্যবস্থাকে কী বলা হচ্ছে?

ক. ভার্চুয়াল অফিস            খ. ই-অফিস

গ. ভার্চুয়াল ক্লাস               ঘ. ই-ক্লাসরুম

১২. ওয়েল্ডিং মেশিন কোথায় ব্যবহৃত হয়?

ক. তৈরি পোশাকশিল্পে                  খ. টেক্সটাইল শিল্পে

গ. জাহাজ তৈরি শিল্পে                   ঘ. রাসায়নিক শিল্পে

১৩. চালকবিহীন বিমানকে কী বলা হয়?

ক. মিগ-২৯                                 খ. ড্রোন

গ. সুপার সনিক                ঘ. এক-১৪

১৪. পৃথিবীর বড় বড় কল-কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেÑ

ক. কম্পিউটার                  খ. ইন্টারনেট

গ. রোবট                        ঘ. কম্পিউটার ও মানুষ

১৫. কোনটিকে শ্রমিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়?

ক. কম্পিউটার                  খ. যন্ত্র

গ. অর্থ                           ঘ. রোবট

১৬. বাংলাদেশ পৃথিবীর বড় বড় দেশে রপ্তানি করছেÑ

ক. বিশাল নৌকা               খ. রেলগাড়ি

গ. বিশাল জাহাজ              ঘ. বিমান

১৭. ই-ক্লাসরুমে পড়বে কারা?

ক. শুধু ক্লাসের ছাত্র                       খ. বিশ^বিদ্যালয়ের সকল ছাত্র

গ. সারা দেশের অসংখ্য ছাত্র            ঘ. গুটিকয়েক শিক্ষার্থী

১৮. কোন যানবাহনটি চালক ছাড়া এখন চলছে?

ক. প্রাইভেট কার              খ. মোটর বাইক

গ. উড়োজাহাজ                ঘ. জাহাজ

১৯. ওয়েল্ডিং করার সময় ব্যবহার করতে হয়Ñ

ক. আলো প্রতিরোধী চশমা  খ. ভারী কাচের চশমা

গ. মোটা প্লাস্টিকের চশমা   ঘ. বিশেষ চশমা

২০. ই-ক্লাস রুমেÑ

র. শিক্ষক ও ছাত্র একই রুমে অবস্থান করবে

রর. শিক্ষক ও ছাত্র আলাদা জায়গায় থেকেও একই ক্লাসে অংশ নেবে

ররর. শিক্ষক ও ছাত্র উভয়ই তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষাকার্যক্রমে অংশ নেবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

উত্তর

১০. খ, ১১. ঘ, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. ঘ, ২০. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত