বড় অপরাধে ফৌজদারি মামলা চান বাণিজ্য সচিব

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৫২ পিএম

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ভোক্তা অধিকার আইনে তিন ধরনের ব্যবস্থা আছে। বাজার অভিযানে জরিমানার সঙ্গে ফৌজদারি ও দেওয়ানি মামলা করারও বিধান আছে। তবে এ ধরনের মামলা করতে মহাপরিচালকের অনুমোদন লাগে বলে করা হয় না। কিন্তু আমার বক্তব্য, বড় বড় অপরাধে ফৌজদারি মামলা করতে হবে। আমদানিকারকের তথ্য ছাড়া কোনোভাবেই কোনো বিদেশি পণ্য বিক্রি করা যাবে না।

গতকাল রবিবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের অডিটোরিয়ামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সেবা প্রদানবিষয়ক গণশুনানি’তে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, গুলশান, বনানীর বিভিন্ন শোরুমে আমদানিকারকের নাম-ঠিকানা ছাড়া গুঁড়ো দুধসহ বিভিন্ন কসমেটিক পাওয়া যাচ্ছে। এত বেশি পণ্য লাগেজে আসে না, এগুলো নকল। তাই আমদানিকারকের নাম, ঠিকানা ও এমআরপি ছাড়া কোনো পণ্য বিক্রি করা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত