ময়মনসিংহে সমাবেশ

বিএনপির ৪০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৭:১২ এএম

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।

গত শনিবার রাত ২টার দিকে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম এ মামলা করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ সাংবাদিকদের জানান, বিএনপির সমাবেশস্থল পলিটেকনিক মাঠ থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্বর এলাকায় চলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা, রাস্তায় জনগণের চলাচলে বাধা, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা, পুলিশ সদস্যদের আহত করার অভিযোগ এনে মামলা করা হয়েছে।

শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করার জন্য রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে জমায়েত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত