প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০২:০৬ পিএম

অস্ট্রেলিয়া বিশ্বকাপে এবার সরাসরি সুপার টুয়েলভ খেলবে বাংলাদেশ। আগামী ২৪ তারিখ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে তারা। তার আগে গা গরমের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। টস হেরে সাকিব আল হাসানরা নেমেছেন ফিল্ডিংয়ে।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল পর্বে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর মূল পর্বে আর কোনো জয় নেই তাদের। সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ এবার সেই আক্ষেপ ঘোচানোর মিশন শুরু করবে এ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলতে নেমে।

তার আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছে আফগানিস্তানের। প্রস্তুতি ম্যাচে স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদেরই খেলাতে পারবে উভয় দল। চাইলে সব ব্যাটাররাই পাবেন ব্যাট করার সুযোগ। ব্যাটিং ইনিংসে বসিয়ে রাখা যাবে বোলারদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত