কাজের চাপ হোক বা মনের অবস্থা, অনেক সময় চেহারায় ছাপ পড়ে সেই চাপের। কখনো চোখ-মুখ শুকনো দেখায়, কখনো কখনো চুল পড়ে বা চোখের নিচে কালো দাগ হয়ে যায়। চোখের তলার এই কালি অনেককেই ভোগায়। কীভাবে মুক্তি পাবেন দাগ থেকে? বাড়িতেই নেওয়া যায় তার ব্যবস্থা
বরফের টুকরো
হাতে কিছুটা সময় নিয়ে বরফ ব্যবহার করুন। একটা পরিষ্কার কাপড়ের মধ্যে কয়েক টুকরো বরফ বেঁধে নিন। তারপর ধীরে ধীরে চোখের চারপাশে ঠান্ডা সেঁক দিন। এমনটা রোজ করুন। দিনে একবার করে।
ঘুম
ঘুম ভালো হওয়া খুব জরুরি। শারীরিক এবং মানসিক চাপ যাদের বেশি, তাদের ক্ষেত্রে এ কথা আরও প্রয়োজনীয়। সব সময় ঘণ্টা মেপে ঘুমোলে কাজ হয় না। যদি রোজ আট ঘণ্টা করে ঘুমোনোর পরও চোখে-মুখে ক্লান্তির দাগ থাকে, তবে বেশিক্ষণ ঘুমোন।
চায়ের ব্যাগ
চোখের ওপরে ঠান্ডা চায়ের ব্যাগ কিছুক্ষণ বুলিয়ে নিলে চেহারা দেখতে ভালো লাগে। চায়ে ক্যাফিন আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাতে রক্ত চলাচল ভালো হয়। দিনের যেকোনো সময় গরম জলে ভিজিয়ে নিন দুটি চায়ের ব্যাগ। পাঁচ মিনিট রাখুন। গরম জল থেকে তুলে নিয়ে সেই ব্যাগ দুটি মিনিট পনেরোর জন্য রেখে দিন ফ্রিজে। ঠান্ডা হয়ে গেলে চোখ বন্ধ করে, দুটি ব্যাগ রেখে দিন মিনিট দশেকের জন্য। ব্যাগ সরিয়ে ঠা-া জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
