বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (অব.)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের
প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে একটি গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়াও অডিটরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (অব.) এবং বিশেষ অতিথি ও স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি, বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনীর ওপর আলোচনাসহ বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিজ্ঞপ্তি
