রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে হত্যা

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৪:১৫ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে এক রোহিঙ্গাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত ৮টায় উখিয়ার ১৯নং ক্যাম্পে ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ সৈয়দ হোছাইন (২৪) ওই ক্যাম্পের মো. জামিল আহমেদের ছেলে।

এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ খবরটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনার পর থেকে এপিবিএন সদস্যরা অভিযান শুরু করেছেন। তবে এখনো কাউতে আটক করা যায়নি। 

তিনি বলেন, ক্যাম্প ১৯-এ দুষ্কৃতকারীরা একজন সাধারণ রোহিঙ্গাকে খুন করেছে। সন্ত্রাসীরা প্রায় ৮-১০ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এর আগে ১৫ অক্টোবর রাতে ১৩নং ক্যাম্পে দুজন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। এর রেশ না কাটতে দুদিনের মাথায় আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত