এক দিন পর ফের করোনায় মৃৃত্যু ৬

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৫:১০ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ২৮৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ সময় মারা গেছে আরও ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জন হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ জনে।

গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন গত সোমবার রোগী শনাক্ত হয়েছিল ৩৮৯ জন। সে দিন একজনের মৃত্যু হয়েছিল। আগের দিন রবিবার রোগী শনাক্ত হয়েছিল ৩৫১ এবং সেদিন মারা গেছে ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৭ শতাংশে। সোমবার ছিল ৬ দশমিক ৯২ শতাংশ। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৫৬ হাজার ৮১৯টি।

পরীক্ষা বিবেচনায় সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে আছে ঢাকা বিভাগে ১৯৯ জন, ময়মনসিংহে ১০ জন, চট্টগ্রামে ৪১ জন, রাজশাহীতে ১৮ জন, রংপুরে ৫ জন, খুলনায় ২ জন, বরিশালে ৩ জন ও সিলেট বিভাগে ৯ জন। মারা গেছে ঢাকায় ১ জন, চট্টগ্রামে ও রাজশাহী বিভাগে ২ জন করে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। মৃতদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ১ জন। তাদের সবাই সরকারি হাসপাতালে মারা গেছে। বয়স বিবেচনায় ২১-৩০ বছরে মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৫১-৬০ বছরের মধ্যে ২ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১ জন ও ৭১-৮০ বছরের মধ্যে ১ জন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত