টেস্ট ক্রিকেটের অভিষেক ১৮৭৭ সালে। ইংল্যান্ডের লর্ডসের স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। সেই থেকে শুরু করে ক্রিকেটের অভিজাত এই সংস্করণে যোগ দেয় নতুন আরও অনেক দেশ। ক্রমেই ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে পড়ে উপমহাদেশেও। তাতে যুক্ত হতে থাকে নতুন নতুন রেকর্ড। সেরকমই এক সম্মিলিত টেস্ট রানের রেকর্ডের দিন আজ।
টেস্ট ক্রিকেট এক মিলিয়ন রানের মাইলফলকে পৌঁছে ছিল আজকের দিনে। ১৯৮৬ সালে মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে এই কীর্তির নায়ক অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার অ্যালান বোর্ডার। ৬৬ রানের ইনিংস খেলার পথে ১০ লাখতম রানের ল্যান্ডমার্ক ছুঁয়েছিলেন তিনি।
প্রথম এক মিলিয়ন রান নিতে টেস্ট ক্রিকেটের লেগেছিল মাত্র ১০৯ বছর। কিন্তু পরবর্তী ১০ লাখের মাইলফলক ছুঁতে লেগেছিল মাত্র ২৬ বছর। কাকতালীয় বিষয় হলো, দুটো মিলিয়নের ল্যান্ডমার্ক স্পর্শ হয়েছে উপমহাদেশে। আর দুটির সঙ্গেই জড়িয়েই অভিষেক টেস্ট ম্যাচের দুই দল। দ্বিতীয়টি হয়েছিল ২০১২ সালের অক্টোবরে শ্রীলংকায়। ইংল্যান্ডের সঙ্গে স্বাগতিকদের সেই ম্যাচে এমন কীর্তি হয়েছিল।
প্রথম মিলিয়নের দেখা পেতে টেস্ট ক্রিকেটকে অপেক্ষা করতে হয়েছে ১০৫৪ টি ম্যাচ, সময় লেগেছিল ১০৯ বছর। তবে দুই মিলিয়ন হয়েছে মাত্র ২৬ বছর পরেই। এই সময়ের মধ্যেই হয়ে গিয়েছিল ৯৮৫টি টেস্ট ম্যাচ।
