শুক্রবার সন্ধ্যায় মৃদুল মাহবুবের বুক সাইনিং ইভেন্ট

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৫:০৮ পিএম

কবি, গদ্যকার, চিন্তক, ক্রিটিক মৃদুল মাহবুবের বুক সাইনিং ইভেন্ট শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আট তলায় বাতিঘরে অনুষ্ঠিত হবে।

এই আয়োজনে বই নিয়ে বলবেন মোহাম্মদ আজম, জহির হাসান, শমী সুহৃদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আলতাফ শাহনেওয়াজ।

বুক সাইনিং ইভেন্ট আয়োজন করছে প্রকাশনা প্রতিষ্ঠান বৈভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত