জাহ্নবী কাপুরের বাহুমূলে ওটা কি, লাভ বাইট?

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৬:২৫ পিএম

খোলা চুল। চোখে-মুখে ঢেলে পড়ছে লাবণ্য। কালো রঙের পোশাক পরে ক্যামেরার সামনে মোহময়ী লুকে বলিউডের এ সময়ৈর তারকা জাহ্নবী কাপুর। সামনেই মুক্তি পাবে তার নতুন ছবি 'মিলি'। তার আগে লাস্যময়ী লুকে ভক্তকুলে রীতিমতো ঝড় তুললেন শ্রীদেবীকন্যা।

শোনা যাচ্ছে, যে কালো রঙের পোশাক পরে ক্যামেরার সামনে নানা ভঙ্গিমায় ছবি তুলেছেন জাহ্নবী, সেটির বেশ দাম। তবে নায়িকার মোহময়ী লুকে মজলেও ভক্তদের চোখে পড়েছে অন্য একটা জিনিস। কারো কারো মনে হয়েছে জাহ্নবীর বাহুমূলের কাছে নাকি 'লভ বাইট' দেখা গিয়েছে। আর এ কথা পাঁচকান হতেই জাহ্নবীকে ঘিরে আলোচনা শুরু।

নায়িকার শরীরে কে দিলেন এই ভালোবাসার চিহ্ন? এই প্রশ্ন তাড়া করছে নায়িকাভক্তদের মধ্যে। কার প্রেমে পড়েছেন জাহ্নবী? এই জল্পনাও ছড়িয়েছে।

প্রসঙ্গত, 'ধড়ক' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা। ওই ছবিতে জাহ্নবীর বিপরীতে ছিলেন অভিনেতা ঈশান খট্টর। জাহ্নবীর সঙ্গে ঈশানের প্রেম নিয়ে বেশ আলোচনা হয় সে সময়। যদিও পরে শোনা যায়, সেই প্রেম নাকি ভেঙে গিয়েছে। এর পর অক্ষত রাজন নামে এক যুবকের সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই সম্পর্কও নাকি টেকেনি। বর্তমানে ওরহান আওত্রামনি নামে এক সমাজকর্মীর সঙ্গে নাকি প্রেমের জোয়ারে গা ভাসিয়েছেন জাহ্নবী। দুজনকে প্রায়শই এক সঙ্গে দেখা যায়। তবে এ ব্যাপারে দুজনেরই মুখে কুলুপ।

তবে এসব গুঞ্জনে আপাতত কান দিতে নারাজ নায়িকা। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে জাহ্নবীর ছবি 'মিলি'। এই ছবির প্রচার নিয়েই আপাতত ব্যস্ত নায়িকা। সূত্র : পিঙ্কভিলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত