রোনালদোকে ছাড়াই ম্যানইউর ‘সেরা পারফরম্যান্স’

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১১:৫১ পিএম

ক’দিন আগে ম্যানচেস্টার ডার্বিতে পুরো ম্যাচ মাঠের বাইরে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউনাইটেড হেরেছিল ম্যাচটি ৩-৬ গোলে। বুধবারও রোনালদোকে পুরো ম্যাচ খেলাননি কোচ টেন হাগ। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটা তাকে ছাড়াই ম্যানইউ জিতেছে ২-০ গোলে। টেন হাগ বলছেন, মৌসুমে তাদের সেরা পারফরম্যান্স ছিল এটা। তার মানে রোনালদোকে ছাড়াই সেরা পারফরম করল ম্যানইউ।

চলতি লিগে অষ্টমবার শুরুর একাদশে উপেক্ষিত রোনালদো। ৮৭ মিনিটে দুটি বদলি করেন টেন হাগ। উঠিয়ে নেন কাসেমিরো আর জেডন সানচোকে। বদলি করে মাঠে পাঠান অ্যান্থনি এলাঙ্গা আর ক্রিস্টিয়ান এরিকসেনকে। তাই ৮৯ মিনিটে মাঠের বাইরে যান রোনালদো। খেলা শেষে রোনালদোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লে টেন হাগ বলেন, ‘এ বিষয়টিতে আমি আজ মনোযোগ দিতে চাই না। কাল দেখব।’

ফ্রেড আর ব্রুনো ফার্নান্দেজের গোলে জয়ের পর টেন হাগ বলেন, ‘দল নিয়ে আমি সন্তুষ্ট। আমি মনে করি, মৌসুমে এটি আমাদের সবচেয়ে সেরা দলগত পারফরম্যান্স। আপনারা আজ দেখেছেন যে আমরা উন্নতি করছি। দেখিয়েছি যে আমরা কীভাবে খেলতে চাই, প্রতিবার মাঠে নেমে আমরা আরও ভালো দল হয়ে উঠি। টটেনহ্যাম এই মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত একটি দল। ড্রেসিং রুমে আমি ছেলেদের বলেছি যে তাদের খেলা দেখা উপভোগ্য ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত