দেশের একমাত্র দূরশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘বাউবি আজ ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের দ্বারপ্রান্তে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে গাজীপুর ক্যাম্পাসের ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্যের পতাকাস্তম্ভে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন ভিসি। একই সময়ে দেশজুড়ে বাউবির সব আঞ্চলিক ও উপআঞ্চলিক কেন্দ্রেও পতাকা উত্তোলন করেন অফিসপ্রধানরা। এরপর ভিসির নেতৃত্বে ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত এবং ৩০ পাউন্ড ওজনের একটি কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য ট্রেজারারসহ শিক্ষকরা।
