টস জিতলো অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালাচ্ছে কিউইরা

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০১:২০ পিএম

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ সুপার টুয়েলভের জমজমাট লড়াই শুরু হয়েছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ব্যাট করতে নেমে অবশ্য তাণ্ডব শুরু করেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। তিন ওভারেই তারা সংগ্রহ করে নিয়েছেন ৪৬ রান। ফিন অ্যালেন ১৩ বলে ৫ চার ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত আছেন। অন্যদিকে ডেভন কনওয়ে ৫ বলে ১১ রানে অপরাজিত।

এখন পর্যন্ত এই সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। অস্ট্রেলিয়ার ১০ জয়ের বিপরীতে কিউইদের জয় ৫টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের হিসেব করলে অবশ্য কেউই পিছিয়ে নেই। দুটি ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। দুই দলেরই জয় একটি করে। ২০১৬ বিশ্বকাপে জিতেছিল নিউজিল্যান্ড, ২০২১ বিশ্বকাপে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লুকি ফার্গুসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত