হাত দিয়ে ঢাকা স্তন, 'কনডমের বিজ্ঞাপন?'

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:০০ পিএম

কখনো ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। আবার কখনো রঙিন কাচ বা বস্তা দিয়ে তৈরি পোশাকে লজ্জা ঢেকেছেন। তা নিয়ে অবশ্য সমালোচনা কম হয়নি। বারবার সোশাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন উরফি জাভেদ। দীপাবলির আগেও তার ব্যতিক্রম নেই। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে আরো একবার ট্রোলড তিনি।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। তাতে দেখা যাচ্ছে, একটি টেবিলের সামনে বসে রয়েছেন তিনি। ওই টেবিলের ওপর প্রদীপ রাখা। উরফির ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত। হাত দিয়ে স্তন ঢেকে রেখেছেন। আরেক হাতে মিষ্টি। তা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। ভিডিওর ক্যাপশনে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি।

একে তো ঊর্ধ্বাঙ্গ অনাবৃত তার ওপর নেটিজেনরা মনে করছেন, মিষ্টি খাওয়ার মধ্যেও রয়েছে যৌন সুড়সুড়ি। ঠিক যেন মুখমেহনের মতো করে মিষ্টি খাচ্ছেন উরফি। তার জেরে সোশাল মিডিয়া জুড়ে সমালোচনা। এক নেটিজেন তো প্রশ্ন করেই ফেলেছেন, দীপাবলির শুভেচ্ছা নাকি কনডমের বিজ্ঞাপন? আবার কেউ কেউ সোশাল মিডিয়ায় উরফিকে বয়কটের ডাকও দিয়েছেন।

লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা। ২০১৬ সালে 'বড়ে ভাইয়া কি দুলহনিয়া' ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। 'বিগ বস ওটিটি' শোয়ের প্রতিযোগী ছিলেন। তবে এখন উরফির খ্যাতি সোশাল মিডিয়া স্টার হিসেবেই।

নিজের জনপ্রিয়তা বজায় রাখতে প্রতিদিনই উরফি এমন কিছু একটা করেন, যে গোটা সপ্তাহ তাকে নিয়েই মত্ত থাকে গুঞ্জনপাড়া। তর্ক-বিতর্ক থেকে ব্যঙ্গ-বিদ্রুপ, সবই হয়। ইনস্টাগ্রামে ৩৭ লাখেরও বেশি ফলোয়ার উরফি জাভেদের। নিন্দুকদের সংখ্যাও নেহাত কম নয়। তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামান না অভিনেত্রী। তিনি নিজের কাজেই মগ্ন থাকেন। সূত্র : পিঙ্কভিলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত