বিশ্বকাপ উপলক্ষে ইলেকট্রনিক, রেস্টুরেন্ট ও লাইফস্টাইল প্রডাক্ট কেনাকাটায় গ্রাহকদের জন্য দারুণ এক অফার নিয়ে এসেছে ‘নগদ’। বিশ্বকাপের আমেজে দেশজুড়ে ৫০টির বেশি ব্র্যান্ডের আউটলেটে তিনটি ক্যাটাগরিতে নগদের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা পাচ্ছেন ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট অফার।
‘পেমেন্ট চলবে, বিশ্বকাপ জমবে’ ক্যাম্পেইনের আওতায় ইলেকট্রনিক, লাইফস্টাইল ও রেস্টুরেন্ট ক্যাটাগরিতে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। অফারটি প্রতিটি মার্চেন্টের নিজস্ব অফার পলিসি অনুযায়ী বিভিন্ন মেয়াদে চলবে।
ইলেকট্রনিক পণ্য ক্যাটাগরিতে নির্দিষ্ট ২০টি মার্চেন্ট থেকে যেকোনো ইলেকট্রনিক পণ্য কিনে নগদের মাধ্যমে পেমেন্ট করলে ২২ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক বা ডিসকাউন্ট পাওয়া যাবে। আর লাইফস্টাইলের ক্যাটাগরিতে গ্রাহকরা বিভিন্ন ব্র্যান্ড থেকে কেনাকাটায় পাচ্ছেন ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। এ ছাড়া রেস্টুরেন্টে বন্ধু বা আপনজনের সঙ্গে বিশ^কাপ আড্ডার আনন্দ আরও বাড়িয়ে দেবে খাবারের পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। বিজ্ঞপ্তি
