ডেঙ্গু আক্রান্ত সালমান খান

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:৫১ পিএম

বলিউড সুপারস্টার সালমান খান ডেঙ্গুতে আক্রান্ত। চিকিৎসকেরা তাকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ডেঙ্গু ধরা পড়ার আগে সালমান একদিকে রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’-এর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন, অপর দিকে তার আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির শ্যুটিং চলছিল। আপাতত তার সব শ্যুটিং বন্ধ। শোনা যাচ্ছে, ভাইজানের জায়গায় চিত্রনির্মাতা করণ জোহর এ রিয়েলিটি শো সঞ্চালনা করতে পারেন। করণের ‘বিগ বস’ সঞ্চালনার অভিজ্ঞতা আছে। এর আগে তিনি ‘বিগ বস’ ওটিটিতে সঞ্চালনা করেছিলেন। আর তাই সালমান নিজে ফোন করে করণকে এ দায়িত্ব পালন করার কথা বলেছেন বলে খবর। কালারস চ্যানেল করণকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে। অসুখের কারনে এ বছরে বলিউডের দিওয়ালি পার্টিতেও সালমানকে দেখা যায়নিা। যেকোনো পার্টির তিনি যে অন্যতম মূল আকর্ষণ, তা বলার অপেক্ষা রাখে না। ‘বিগ বস ১৬’ উইকেন্ডে বিশেষ পর্বগুলোতেও ভাইজান অনুপস্থিত থাকবেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর তিনি আবার ‘বিগ বস’ আর তার ছবির শ্যুটিংয়ে ফিরবেন। শোনা যাচ্ছে, ২৫ অক্টোবর সালমান আবার ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির শ্যুটিং শুরু করবেন। এ ছবিতে তার সঙ্গে আছেন পূজা হেগড়ে, শেহনাজ গিলসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত