ফের নামল বৃষ্টি, ডিএল ম্যাথডে এগিয়ে সাকিবরাই

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০১:০৫ পিএম

হোবার্টে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল দীর্ঘ সময় ধরেই। সেই ‍বৃষ্টির মাত্রা বেড়েছে, তাতে বন্ধ রাখতে হয়েছে খেলাও। হোবার্টের ঘড়ির কাঁটা বিকেল ৫ টা ৫২ মিনিটের ঘরে পৌঁছাতেই কেঁদে ওঠে আকাশ। ঠিক বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ৯.৩ ওভারের সময় যেমন করে এসেছিল। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচ টম কুপারের নেদারল্যান্ডস ডিএলএসে অবশ্য বেশ পিছিয়ে। 

এবার বৃষ্টি নেমেছে ডাচদের ব্যাটিং ইনিংসের ১২.৫ ওভারের মাথায়। ডাচদের সংগ্রহ মাত্র ৬৬ রান। হারিয়ে বসে আছে ছয়টি উইকেট। কিন্তু এসময়ে পার স্কোর প্রয়োজন ছিল ৯৮। বৃষ্টির কারণে খেলা যদি শুরু না হতো, তবে বাংলাদেশকে ৩২ রানে বিজয়ী ঘোষণা করা হতো।

তবে স্থানীয় সময় ৬ টা ১ মিনিটের প্রতিবেদন অনুযায়ী বৃষ্টি থেমেছে। চার মিনিট পরেই মাঠে গড়াবে বল। বৃষ্টি নামার দুই বল আগেই পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হন প্রিঙ্গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত