টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে রবিবার ভারত হারায় পাকিস্তানকে। ম্যাচসেরা কোহলি খেলেন ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস। তার ইনিংসটির প্রশংসায় পঞ্চমুখ সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম তো কোহলিকে বলছেন ‘এলিয়েন’ অর্থাৎ ভিনগ্রহের প্রাণী। এই তো কদিন আগেও বিরাট কোহলিকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকে। পাকিস্তানের বিপক্ষে ইনিংসটি ধরা হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির অন্যতম সেরা ইনিংস হিসেবে। পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপজয়ী আকরাম বলেন, ‘সে আমাদের মধ্যে চলতে-ফিরতে থাকা একজন এলিয়েন (ভিনগ্রহের প্রাণী)। সাম্প্রতিক কালে কিংবা আধুনিক গ্রেটদের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আমি তাকে দেখি। ১৫ বছর ধরে সে রান করে চলেছে। আর রান তাড়ার সময় তার গড় সবার সেরা।’ ইন্টারনেট
×
