ঢাকা আসছেন জার্মান অর্থনৈতিক সংসদীয় স্টেট সেক্রেটারি

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০১:৩৫ এএম

বাংলাদেশ সফরে আসছেন জার্মান ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের সংসদীয় স্টেট সেক্রেটারি ড. বারবেল কফলার। তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন জার্মান সংসদ সদস্য টিনা রুডলফ, জোহানেস ওয়াগনার ও নুট গেরশাউ।

গতকাল সোমবার ঢাকায় জার্মান দূতাবাস এ তথ্য ফেসবুক পেজে শেয়ার করে ড. বারবেল কফলার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে।

দূতাবাস জানায়, প্রতিনিধিদলটি আগামী শুক্রবার ঢাকা এসে পৌঁছাবে এবং ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবে।

প্রতিনিধিদল বাংলাদেশ সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক আলোচনা করবে এবং টেকসই সরবরাহ চেইন-জলবায়ু পরিবর্তন ইস্যুতে ঢাকা, খুলনা ও যশোরে জার্মান উন্নয়ন সহযোগিতার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবে।

বাংলাদেশ ও জার্মান উন্নয়ন সহযোগিতার ৫০ বছর উদযাপনের এই সময়ে উচ্চপর্যায়ের এ সফরটি বেশ গুরুত্বপূর্ণভাবেই দেখছে ঢাকায় জার্মান দূতাবাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত