ডেঙ্গুতে দুই মৃত্যু, হাসপাতালে ৯২৩

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৫:০৪ পিএম

সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯২৩ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ১৭৩ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩০ হাজার ৪২৩ জন রোগী। চলতি বছর ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত