বিনিয়োগকারীদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ১২৪তম সভা। এতে প্রতিষ্ঠানটির সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। এ সময় ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
×
