পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ শাহ্রিয়ার আহ্সান। এর আগে সাধারণ বীমা কর্পোরেশনের এমডি ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ছয় বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের বীমা খাতে দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে সৈয়দ শাহ্রিয়ার আহসানের। ইতিপূর্বে তিনি বিভিন্ন নন-লাইফ বীমা কোম্পানিতেও ১৬ বছর মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। তা ছাড়া আন্ডাররাইটিং, এভিয়েশন, মেরিন হাল, স্পেশালাইজড মেগা প্রজেক্ট, রি-ইন্স্যুরেন্স এবং ক্লেইমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সফলতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করে এসেছেন। তার সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি বিভিন্ন দেশি-বিদেশি পুনঃবীমাকারী এবং ব্রোকারদের সঙ্গে পেশাগত সুন্দর ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ গড়ে তুলেছেন। বিজ্ঞপ্তি
×
