বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হামিদুল হককে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দিয়েছে সরকার। তা ছাড়া ডিজিএফআইর ডিজি তাবরেজ শামস চৌধুরীকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসি পদে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার পদোন্নতি ও বদলির আদেশ জারি করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসা মেজর জেনারেল হামিদুল হক ১৯৭০ সালে কক্সবাজারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন ১৯৮৮ সালে। প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালের ২২ জুন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি কোরে তিনি কমিশন পান।
×
