রুশো-ডি ককের ঝোড়ো ব্যাটিংয়ের পর বৃষ্টি

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৯:৩৯ এএম

প্রথম ওভারেই দলকে সাফল্য উপহার দিলেন তাসকিন আহমেদ। ফেরালেন টেম্বা বাভুমাকে। তবে শুরুর সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দিলেন আরেক ওপেনার কুইন্টন ডি কক ও তিনে নামা রাইলি রুশো। পাওয়ার প্লে কাজে লাগিয়ে শক্ত ভিতই পেল দলটি। তবে পাওয়ার প্লের তিন বল বাকি থাকতে বৃষ্টি হানা দিয়েছে ম্যাচে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির আগে ৫.৩ ওভারে তাদের সংগ্রহ ৬০/১। ডি কক ১২ বলে ২১ ও রুশো ১৭ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত।

ইনিংসের প্রথম ওভারের ষষ্ঠ বলেই তাসকিন তুলে নিয়েছিলেন বাভুমাকে। ৬ বলে ২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক।

তবে এরপর দক্ষিণ আফ্রিকা নিজেদের ‍গুছিয়ে নেয় দ্রুত। ৪.৩ ওভারে তারা পূরণ করে ফেলে দলীয় অর্ধশতক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত