ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধানক্ষেত থেকে হুসেন আলী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের বাবুল দিঘী এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
হুসেন আলী উপজেলার চ্যাংমারি গ্রামের নুরুল হকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, সকালে বাবুল দিঘী এলাকার ধানক্ষেতে ওই যুবকের লাশ দেখে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে মারা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি।
