সিইওর চাকরি খেয়ে টুইটারে মাস্ক যুগের শুরু

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১০:৫৯ পিএম

অনেক নাটকের পর টুইটারের মালিক হিসেবে আবির্ভূত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। গত বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার পর সিইও পারাগ আগরাওয়ালসহ কয়েকজন শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করেছেন তিনি। পাশাপাশি ৪ হাজার ৪০০ কোটি ডলারে কেনা সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তিনি নিজের পরিচয় দিয়েছেন চিফ টুইট বলে। পাশাপাশি বলেছেন, তার টুইটার কেনার উদ্দেশ্য টাকা বানানো নয়।

বিবিসি বলছে, টুইটারের অধিগ্রহণ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি দীর্ঘ কাহিনীরও যবনিকাপাত ঘটল, যেখানে মাস্কের বারবার মন বদল, টুইটারের বিক্রি হতে না চাওয়া এবং পরে মাস্ককে চুক্তি অনুযায়ী কিনতে বাধ্য করতে আদালতে যাওয়ার মতো নাটকীয় উত্থান-পতন দেখেছে বিশ্ব।   এর জেরে গতকাল শুক্রবার টুইটার শেয়ারের লেনদেন স্থগিত রেখেছে নিউ ইয়র্ক স্টক এক্সেচেঞ্জ। বাজার বিশ্লেষকদের অনেকেরই মতÑ বেশি দাম দিয়ে টুইটার কিনেছেন মাস্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত