তিন দিনেই জয়ের মঞ্চটা তৈরি করে ফেলেছিলেন মোহাম্মদ মিঠুনরা। চতুর্থ দিনে সেটা নিশ্চিত করতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি বিসিবি একাদশকে। তামিলনাড়ুকে ২৫২ রানে গুঁড়িয়ে দিয়ে ইনিংস ও ৪ রানে জিতেছে মিঠুনের দল।
চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে নিজেরা ৩৪৯ রান করে তামিলনাড়ুকে ৯৩ রানে গুঁড়িয়ে দেয়। ফলোঅনে খেলতে নামা স্থানীয় দলটি তৃতীয় দিন শেষে সংগ্রহ করে ১৩৩/৬। ইনিংস হার এড়াতে শেষদিনে তাদের দরকার ছিল ১২৩ রান, হাতে ছিল ৪ উইকেট। তাইজুলের ৫, রেজাউর রাজা ও খালেদ আহমেদের পেসের মুখে ২৫২ রানে গুটিয়ে যায় তামিলনাড়। ম্যাচে তাইজুল ৯ আর খালেদ নেন ৭ উইকেট।
