তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি তাপমাত্রা

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০১:৪০ পিএম

কয়েক দিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে আজ জেলার তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

এ ছাড়া যশোরে ১৮.৪, চুয়াডাঙ্গায় ১৮.৭, রাজারহাটে ১৮.৮, শ্রীমঙ্গলে ১৯.০, বদলগাছীতে ১৯.১, দিনাজপুর, সিলেট ও ঈশ্বরদীতে ১৯.৪, সাতক্ষীরায় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অঙশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুমিল্লা ও সিলেটে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

এ ছাড়া সন্দ্বীপে ৩২.১, কক্সবাজার, চাঁদপুর ও সীতাকুণ্ডে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত