বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে তিউনিসিয়া

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১:২৬ পিএম

কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২০ দিন। বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন সময় ফিফার কাছ থেকে সতর্কবার্তা পেল আফ্রিকা অঞ্চলের দেশ তিউনিসিয়া। দেশটির ফুটবল ফেডারেশনে সরকারের হস্তক্ষেপ চলছে এমন অভিযোগে বিশ্বকাপ থেকে নিষেধাজ্ঞাও আসতে পারে তাদের ওপর।

ফিফার নির্দেশনা অনুযায়ী ফেডারেশনকে থাকতে হবে রাজনৈতিক বা বেআইনি কোনো ধরনের হস্তক্ষেপমুক্ত। সম্প্রতি তিউনিসিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রী কামেল দেগুইচে কিছু ফেডারেশন অফিস বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এছাড়া তার নানা রকম বক্তব্যে বিরক্তি প্রকাশ করেছে ফিফা। চিঠিতে ফিফা দেশটির ফুটবল ফেডারেশনকে স্বাধীনভাবে কাজ করতে বলেছে। পাশাপাশি ফেডারেশনে তৃতীয় পক্ষে হস্তক্ষেপ যেন না হয়, সেদিকেও নজর রাখতে বলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত