বিএটিবিসির অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:৫২ এএম

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর। বিএটিবিসি চলতি হিসাব বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২১ টাকা ৪১ পয়সা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ১৪ শতাংশ বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত