১ দশকে স্তন ক্যানসারের হার কমেছে ৫ শতাংশ

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৩:০৬ এএম

১০ বছরে দেশে স্তন ক্যানসার রোগীর হার কমেছে ৫ শতাংশ এবং জরায়ুমুখ ও স্তন ক্যানসারের হার কমেছে ৭ দশমিক ৩ শতাংশ। ২০১২ সালে স্তন ক্যানসারের হার ২৩ দশমিক ৯ শতাংশ থেকে ২০২২ সালে ১৯ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ ৪ দশমিক ৯ শতাংশ কমেছে পেয়েছে। একই সময়ে জরায়ুমুখ ও স্তন ক্যানসারের হার ১৯ দশমিক ৩ শতাংশ থেকে ১২ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ ৭ দশমিক ৩ শতাংশ কমেছে। জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যানসার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রের নানামুখী কার্যক্রমের ফলে ক্যানসার রোগী কমেছে।

গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অডিটোরিয়ামে ‘ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি (ইপিসিবিসিএসপি)’ প্রকল্পের আওতায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিচালিত ‘জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্টানিং এবং প্রতিরোধ কর্মসূচি’ পর্যালোচনার তথ্য ও ফল প্রকাশ অনুষ্ঠানে এসব জানানো হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যানসার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ক্যানসার নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে তিনি বলেন, ভ্যাক্সিনেশন প্রোগ্রাম, পপুলেশন কভারেজ বৃদ্ধি এবং স্ক্রিনিংকৃত পজিটিভ নারীদের চিকিৎসা, জনবল ও যন্ত্রপাতির সক্ষমতা বৃদ্ধি, রেডিওথেরাপি, অনকোসার্জারি, হসপিটাল প্যাথলজি সেবা শক্তিশালী করা প্রয়োজন।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত