আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৯:৩০ এএম

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা আহ্বান করা হয়েছে। 

বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় স্থানীয় সরকারের কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত