চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকেট পেল যারা

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৯:৫৬ এএম

১৪ দলের নকআউটে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। গ্রুপ পর্বের শেষ দিনে শেষ ষোলোর টিকেট পেল কাটল বাকি দুই দল। আর এর মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেল কারা খেলবেন চ্যাম্পিয়নস লিগের নটআউট পর্বের প্রথম ধাপে।

বুধবার রাতে শেষ দুই দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে লাইপজিগ ও এসি মিলান।

লাইপজিগ হারিয়েছে শাখতার দোনেৎস্ককে। সালসবুর্ককে হারিয়ে মিলান উঠেছে পরের ধাপে। সুইজারল্যান্ডের নিয়নে আগামী সোমবার হবে শেষ ষোলোর ড্র।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দল পেল শেষ ষোলোর টিকেট-

গ্রুপ এ: নাপোলি, লিভারপুল

গ্রুপ বি: পোর্তো, ক্লাব ব্রুজ

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান

গ্রুপ ডি:  টটেনহ্যাম হটস্পার, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট

গ্রুপ ই: চেলসি, এসি মিলান

গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, লাইপজিগ

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, বরুশিয়া ডর্টমুন্ড

গ্রুপ এইচ: বেনফিকা, পিএসজি

*প্রথম দল গ্রুপ চ্যাম্পিয়ন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত