সিলেটের সঙ্গে চট্টগ্রামের ড্র

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৫:০৩ পিএম

জাকির হাসানের দ্বি-শতকের পর পাহাড়সম সংগ্রহ পায় সিলেট বিভাগ। তাতে জাতীয় ক্রিকেট লিগে বোলিংয়ে নেমে প্রতিপক্ষ চট্টগ্রামকে ফলো-অনে ফেলে। তবে সাগর পাড়ের বিভাগটিকে শেষ পর্যন্ত হারাতে পারেনি দেশের পূর্বাঞ্চলীয় বিভাগটি। ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। 

নিজেদের প্রথম ইনিংসে নাবিল সামাদ ও আবু জায়েদ রাহীর বোলিং তোপে চট্টগ্রাম ২৩৭ রানেই গুটিয়ে যেতে হয় ফলো-অনে। দলটির পক্ষে পারভেজ হোসেইন ঈমন ৯২ ও পিনাক ঘোষ ৫৮ রান করেন। নাবিল ৫৬ রান দিয়ে পাঁচটি এবং ৩৬ রান দিয়ে চারটি উইকেট শিকার করেছেন রাহী। 

ফলো-অনে থেকে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে। পিনাক ৬২, শাহাদাত দীপু ৫৮ ও ঈমন ৪১ রান করেন। নাবিল তিনটি, শাহনুর ও সাকিব একটি করে উইকেট নেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত