শাহজালালে এক কেজি সোনাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০২:৫৬ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ হোসাইন মাহমুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ওই যুবককে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে গ্রেপ্তার করেন এপিবিএনের গোয়েন্দারা। গ্রেপ্তার হওয়া হোসাইন মাহমুদ ফেনীর দাগনভূঁইয়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে, যার ওজন ৬৯৬ গ্রাম। এ ছাড়া ২৯৬ গ্রাম স্বর্ণালংকার (রাসায়নিক পরীক্ষা ব্যতীত) জব্দ করা হয়েছে। তা ছাড়াও তিনটি ল্যাপটপ ও দুটি আইফোন এক্সএস জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মাহমুদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত