জাপানের সম্মাননা পাচ্ছেন ছয় বাংলাদেশি

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০২:৫৮ এএম

জাপান সরকার ২০২২ সালের ‘ফল ইম্পেরিয়াল ডেকোরেশন’ সম্মাননার জন্য ছয় বাংলাদেশির নাম ঘোষণা করেছে। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত, বাংলাদেশে জাপান দূতাবাসের সাবেক স্থানীয় কর্মী খান জাহাঙ্গীর আলম, সমর ক্রুজ, আবদুল গফুর, সুজিত কুমার বড়ুয়া ও পরিমল বড়ুয়া। বাংলাদেশে জাপান দূতাবাস বৃহস্পতিবার এ তথ্য জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রে উইথ রিবন’ সম্মাননা পাচ্ছেন। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে জাপানিজ স্টাডিজের ভিত্তি স্থাপনে উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হচ্ছে।

বাংলাদেশে জাপান দূতাবাসে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দূতাবাসের সাবেক স্থানীয় কর্মী খান জাহাঙ্গীর আলম ‘অর্ডার অব দ্য সেক্রেড ট্রেজার, গোল্ড অ্যান্ড সিলভার রে’ সম্মাননা পাচ্ছেন। এ ছাড়া সমর ক্রুজ, আবদুল গফুর, সুজিত কুমার বড়ুয়া ও পরিমল বড়ুয়া পাচ্ছেন ‘অর্ডার অব দ্য সেক্রেড ট্রেজার, সিলভার রে’ সম্মাননা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত