আসছে সৈয়দ আহমেদ শাওকী পরিচলিত আলোচিত 'কারাগার' ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি। ঘোষণাটি এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে- অমিতাভ রেজার 'বোধ’ ওয়েব সিরিজের মাধ্যমে। ১৫ ডিসেম্বর আসছে কারাগার সিজন ২।
এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের কারাগারের প্রতি ভালোবাসা দেখে আমরা অভিভূত। কনটেন্ট এবং পরিচালক শাওকীর ওপর পূর্ণ আস্থা থাকার পরও এমন ভালোবাসা ছিল আশাতীত। সামনে কারাগার পার্ট ২ দর্শকের সামনে আসবে। প্রকাশের তারিখ জানানো হয়েছে। আশা করি, দ্বিতীয় কিস্তি একই ভাবে দর্শকের আবেগ ও ভালোবাসায় ভরিয়ে দেবে।
বাংলাদেশের পটভূমিতে নির্মিত এই ধারাবাহিকে প্রধান চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, এ কে আজাদ সেতু।
