জনগণ রক্ত দিয়ে সংবিধানে পরিবর্তন আনবে : আমান

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০১:১৫ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, সকল রাজনৈতিক দলের সম্মতিতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সন্নিবেশিত করা হয়েছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগের অবৈধ সরকার নিজেদের সুবিধার স্বার্থে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আগামী দিনে দেশের জনগণ রাজপথে রক্ত দিয়ে সংবিধানে পরিবর্তন আনবে।

গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের উদ্যোগে ‘সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের’ দাবিতে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল গনি, সহসভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম রওনক, মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত