সাজেদার আসনে ছেলে শাহদাব নির্বাচিত

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০১:১৬ এএম

ফরিদপুর-২ আসনে উপনির্বাচনে আসনটির সাবেক সংসদ সদস্য ও সংসদের উপনেতা প্রয়াত সৈয়দা সাজেদা  চৌধুরীর  ছোট  ছেলে শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৬৮ হাজার ৮১২  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।

গতকাল শনিবার ১২৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে  ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৮৩ হাজার ৬৯০ জন। ভোট প্রদানের হার ২৬ দশমিক ২৭।

গত ১১ সেপ্টেম্বর সাজেদা চৌধরীর মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত