ড. মো. মুশফিকুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ (পিপিপি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে গত ২ নভেম্বর যোগদান করেছেন। পিপিপি
কর্তৃপক্ষে যোগদানের আগে তিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডারের) ১৩শ ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন।
অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন ছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন ধরনের উদ্ভাবনী ও পরিষেবামুখী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি, আইন-শৃঙ্খলা রক্ষাসহ সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়সহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি সফলভাবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
